স্টাফ রিপোর্টার
সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন,‘সাম্প্রদায়িক সম্প্রীতির শহর, ভালবাসার শহর সুনামগঞ্জে সনাতন ধর্মাম্বলীদের দুর্গাপূজা উদযাপনের মধ্য দিয়ে শুভ শক্তির বিজয় নিশ্চিত হবে। বিজয়ী দশমা পর্যন্ত যেন উৎবের শহরে পরিণত হয়। এ জন্য সবাইকে চেষ্টা চালিয়ে যেতে হবে। রবিবার বিকালে সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলায় পূজাম-প পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, পূজা কমিটির সদস্য অভিজিৎ চৌধুরী, দিপক ঘোষ চৌধুরী, বিজু পুরকায়স্থ, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মাষ্টার, বিএনপি নেতা অ্যাড. আব্দুল হক, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয়পাটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, এরশাদ আহমদ, জসিম উদ্দিন, সাজিদুর রহমান প্রমুখ।


