স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ডাকা ২৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। রবিবার বিকাল তিন টায় সংগঠনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর দায়েরকৃত দ্রুত বিচার আইনে দাখিল করা একটি মামলা প্রত্যাহার এবং আরেকটি মামলার আসামী গ্রেপ্তার ও চার্জশীট দাখিলের দাবিতে আগামীকাল ২৯ মে সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিল সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
শনিবার সন্ধ্যায় এই বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এবং পুলিশ সুপার এহসান শাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে শ্রমিক নেতাদের মধ্যে সংগঠনের সভাপতি সুজাউল কবির, সাধারণ সম্পাদক নুরুল হক এবং কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মানার আশ^াস দেওয়া হয়।
রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে আরেকদফা বৈঠক করেন পরিবহন শ্রমিক নেতারা। পরে ওখানেই অনির্দিকালের পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, জেলা প্রশাসকের সঙ্গে শনিবার সন্ধ্যার বৈঠকে এবং রোববার জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে শ্রমিকদের দাবি মানার আশ^াস পাওয়ায় অনিদিষ্টিকালের ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট বললেন, শ্রমিক নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে পরিবহন স্থগিতের ঘোষণা দিয়েছে তারা।
- মাটি খুঁড়ে উদ্ধার হলো চুরি যাওয়া প্রায় ছয় লক্ষ টাকা, গ্রেফতার ২
- কেন আরেকটি নতুন মৎস্য অবতরণ কেন্দ্র?


