ছাতক প্রতিনিধি
১ হাজার ৪শ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন ড্রাই প্রসেস প্রজেক্ট পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। মঙ্গলবার দুপুরে তিনি কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় তিনি নতুন রজ্জুপথ নির্মাণে ক্ষেত্রে কারখানার নিজস্ব ভূমি ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিসিআইসি”র চেয়ারম্যান (গ্রেড-১) সাইদুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল রনজয় চন্দ্র মল্লিক সচিবের সাথে ছিলেন। পরে নুতুন ড্রাই পসেস প্রকল্প নিয়ে কারখানার রেষ্ট হাউসে কারখানার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে সিমেন্ট কারখানার এমডি নেপাল কৃষ্ণ বিশ্বাস, নতুন ড্রাই প্রসেস প্রজেক্টের ডিপিডি আব্দুর রহমান বাদশাহ, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, চায়না কোম্পানি নানজিং সি হোপের প্রজেক্ট ম্যানেজার মি. জোঁ, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির জিএম (এমটিএস) মাসুদ পারভেজ সুমন, জিএম (একাউন্ট) মিজানুর রহমান, জিএম (রোপওয়ে) ইউসুফ আলী, কারিগরি বিভাগীয় প্রধান দীপা চক্রবর্তী উপস্থিত ছিলেন। বিকেলে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ছাতকস্থ লাফার্জ-হোলসিম সিমেন্ট লিমিটেড পরিদর্শন করেন।


