ছাতক প্রতিনিধি
ছাতকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও ডা. মহসিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মখর্তা পুলিন চন্দ্র রায় প্রমুখ। এসময় ডা. সাইদুর রহমান, ডা. সাবিনা বেগম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবত্তী, উপসহকারী কৃষি কর্মখর্তা পারভেজ, শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় পুষ্টি বিষয়ক চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্র্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কয়েকটি এতিম খানায় চাল, ডাল, তেল সহ পুষ্টিকর শাক-সবজী ও বিভিন্ন জাতের মৌসুমী ফল এতিম খানার দায়িত্বশীলদের হাতে তুলে দেয়া হয়।
- ছাতকে সিমেন্ট কারখানার নতুন প্রকল্প পরিদর্শনে শিল্প সচিব
- ছাতকে আওয়ামী লীগের গণসমাবেশে/ ‘হাইব্রিডরা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’


