স্টাফ রিপোর্টার
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কেজাউড়া এলাকায় স্যানক্রেডের আইসিডিপি সমম্বিত কৃষি খামারে মাছ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে খামারের একটি পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। ওইদিন সকালে সুনামগঞ্জের বাজারে বিক্রি করতে এসে মাছ রেখে পালিয়ে যায় চোরেরা। তাৎক্ষণিক এই ঘটনার খবর পেয়ে মাছ আটকে রেখে বাজার কমিটির উপদেষ্টা হানিফ মিয়া ও অন্যান্য ব্যবসায়ীরা। পরে স্যানক্রেডের কর্মকর্তাদের খবর দেন তাঁরা।
জানা যায়, মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার মল্লিকপুর গ্রামের ২ ব্যক্তি সুনামাগঞ্জ শহরে ব্যবসায়ী নবীকুলের কাছে মাছ বিক্রি করতে আসেন। এ সময় মাছ ব্যবসায়ী নবীকূলের কাছে দুইজন ওই উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা ও একজনের নাম আব্দুর রশিদ বলেও পরিচয় দেন তারা। এরই মধ্যে স্যানক্রেডের পুকুরে মাছ চুরির ঘটনার খবর পান ব্যবসায়ীরা। তখন চোরেরা টের পেয়ে মাছ রেখে পালিয়ে যায়।
বাজার কমিটির উপদেষ্টা হানিফ মিয়া বলেন, ‘আমাকে বিশ্বম্ভরপুর স্যানক্রেডের অফিস থেকে মোবাইল ফোন দিয়ে ঘটনার বিষয়ে জানানো হয়। এই সময়ে বাজারে মাছ নিয়ে আসে চোরেরা। তৎক্ষণাৎ মাছ আটকে রাখি। চোরেরা মাছ রেখে পালিয়ে যায়।’
স্যানক্রেডের আইসিডিপি সমম্বিত কৃষি খামারের সুপারভাইজার মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘খামারের পাশে আমাদের অফিস ঘর। এই ঘরের দরজা বাইরে থেকে রশি দিয়ে আটকে রাখে। ভোরে ঘুম থেকে উঠে পুকুরে মাছ চুরির বিভিন্ন আলামত দেখতে পাই। পরে সুনামগঞ্জে আমাদের সংস্থার অফিসে ও ব্যবসায়ীদের ঘটনার বিষয়ে জানাই।’
- জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গরু ও ভেড়ার
- জামালগঞ্জ ফেরীঘাট এলাকায় স্কুল, কলেজ পড়–য়া ছাত্রছাত্রীরা বিপাকে স্ট্যান্ড সরানোর দাবিতে লিখিত অভিযোগ


