জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল গরু ও ভেড়ার

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌরশহরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একটি গরু ও ভেড়ার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে পৌর এলাকার জগন্নাথপুর-সিলেট বাস ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর -সিলেট বড়কান্দি থেকে আসা বিদ্যুতের ৩৩ হাজার কেভি সংযোগ লাইনের জগন্নাথপুর-সিলেট বাস স্ট্যান্ড এলাকায় একটি বিদ্যুতের বড় খুঁটিঁর সাথে একটি গরু  ও একটি ভেড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। ব্যস্ততম এলাকায় এমন ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতংক ও ক্ষোভ সৃষ্টি হয়। সাম্প্রতিককালে জগন্নাথপুর-সিলেট-বড়কান্দি   
বিদ্যুতের লাইনে নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ব্যস্ততম এলাকায় এমন দুর্ঘটনায় লোকজনের মধ্যে আতংক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।  
জগন্নাথপুরের বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাভেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেন নি।