‘জগন্নাথপুরকে এগিয়ে নিতে হরমুজ আলীর বিকল্প নেই’

লন্ডন প্রতিনিধি
উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া জগন্নাথপুরকে এগিয়ে নিতে হলে হরমুজ আলীর মতো একজন যোগ্য ব্যাক্তির প্রয়োজন। প্রবাসীদের প্রতিনিধি হিসেবে বৃটেনে বসবাসরত জগন্নাথপুরবাসী হরমুজ আলীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। গত রবিবার বিকেলে ইষ্ট লন্ডনের ওয়ারলিলি ব্যানকুইটিং হলে ‘‘নন রেসিডেন্ট  বাংলাদেশী ফ্রেন্ডস অব জগন্নাথপুর’’-যুক্তরাজ্্য আয়োজিত জনসাভায় বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন প্রবাসী অধ্যুসিত জগন্নাথপুর উপজেলা  বাংলাদেশে একটি অবহেলিত জনপদ হিসেবে পরিচিতি। সুষম উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে হরমুজ আলীর বিকল্প নেই। তাই আগামী ইলেকশনে প্রবাসীদের প্রতিনিধি হিসেবে যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি ও লন্ডনন্থ বাংলাদেশ সেন্টারের ভারপ্রাপ্ত সভাপতি হরমুজ আলীকে  মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান তারা।
বক্তারা বলেন, বৃটেন প্রব্সাীদের প্রতিনিধি হিসেবে হরমুজ আলীকে আগামী দিনে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বৃটেনে বসবাসরত প্রবাসীরা। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে ও যুক্তরাজ্য আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ ও ইউকে যুবলীগের যুগ্মসম্পাদক জোবায়ের আহমদের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুর্,ী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব শামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ব্রিকলেইন জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কমিউনিটি  ব্যাক্তিত্ব আলহাজ্ব নুরুল হক লালা মিয়া, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার  কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবি শিক্ষাবিদ ড. আব্দুল হান্নান, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম, চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব, আব্দুল আলী রউফ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুক্তরাজ্য ওলামা লীগের আহবায়ক মৌলান কুতুব উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া।
হরমুজ আলীর নির্বাচনী কর্মসূচি ও ঘোষণা পত্র পাঠ করেন জগন্নাথপুর ্িব্রটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সাধারণ সম্পাদক মল্লিক আবদুল ওয়াদুদ শাকু।
বৃটেনে সকল মহলে গ্রহনযোগ্য ব্যাক্তি হরমুজ আলীর প্রতি সমথর্ন জানিয়ে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ , আনোয়ারুজ্জামান চৌধুরী, আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, হাবিবুর রহমান হাবিব, খসরুজ্জামান খসরু, আ.স.ম মিসবাহ, সৈয়দ ছুরুক মিয়া , সারব আলী, এ এস এম সুজন , কাওছার আহমদ চৌধুরী , লুৎফুর রহমান ছায়েদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, ব্যারিষ্টার ফজলুল হক, এ কে এম ইয়াহিয়া, সৈয়দ এনামুল ইসলাম, হারুন অর রশীদ, ফয়জুল ইসলাম লস্কর, গয়াছুর রহমান গয়াছ , আফতাব হোসেন, আশরাফুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মাহবুবুল হক শিরিন, লন্ডন আওয়ামীলীগ নেতা ইলিয়াস মিয়া, সফিক মিয়া, আফসর খাঁন সাদেক, সৈয়দ সাদেক, মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে খালেদা মোস্তাক ক্বোরেশী, মুসলিমা শামস বন্নি, আন্জুম আরা অন্জু, হোসনে আরা মতিন, নাজমা হোসেন, আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মহি উদ্দিন, অনুকূল তালুকদার ডাল্টন, যুক্তরাজ্য যুবলীগ নেতা সেলিম খাঁন, নাজমুল হোসেন , জামাল খাঁন, দেলোয়ার হোসেন লিটন, আমিনুল ইসলাম রাবেল, বাবুল খাঁন, স্বেচ্ছাসেবকলীগের ছায়াদ আহমদ সাদ, আবুল কালাম আজাদ, আকিকুর রহমান খাঁন আকিক, শ্রমিকলীগের শামীম আহমদ, আনোয়ারুল ইসলাম , এম ইকবাল হোসেন, লুটন আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ মিয়া, হিথ্রো আওয়ামীলীগের সভাপতি শামীম আহমদ, কভেন্টি আওয়ামীলীগের সভাপতি মকদ্দুছ আলী, বেডফোর্ড আওয়ামীলীগ নেতা সাজিদ উল্লাহ, নর্থাম্টন আওয়ামীলীগের সভাপতি এম এ রউফ, সাউথশিল্ড আওয়ামীলীগ নেতা সৈয়দ রব্বানী, সাসেক্স আওয়ামীলীগ নেতা মোজাম্মিল আলী, প্রজন্ম একাত্তরের বাবুল হোসেন, যুব মহিলা লীগের ইয়াসমিন সুলতানা পলিন, সাজিয়া সুলতানা স্নিগ্ধা, লন্ডন যুবলীগের ফয়সল হোসেন সুমন, মিনার আলী, কৃষকলীগের সৈয়দ তারেক, এম এ আলী, তাতী লীগের এম এ সালাম, রফিক মিয়া , সিজিল মিয়া, জগন্নাথপুর উন্নয়ন সংস্থার তাহের কামালী, নোমান আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের তামীম আহমদ, সজীব ভূঁইয়া , সারোয়ার কবির প্রমুখ।