বিশ্বম্ভরপুরে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন এফ্যারটস ফর রুরাল এডভ্ন্সামেন্ট (ইরা) প্রকল্পের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
ইরার উপজেলা প্রজেক্ট ম্যানেজার অর্পনা রায় ও প্রোগ্রাম ডিরেক্টর মো. আশিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ।
জানা যায়, প্রকল্পের আওতায় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিনের হতদরিদ্র মানুষের উন্নয়নে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ৭০ লক্ষাধিক টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাহাজ্জত আলী খান, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আফতাব উদ্দিন, থানার ওসি (তদন্ত) মো. কিবরিয়া, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ফতেপুর ইউপি চেয়ারম্যান মু. ফারুক আহমদ, উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। সহযোগিতায় ছিলেন ইরার প্রজেক্ট অফিসার ইয়াসির আরাফাত, ফিল কর্মী রুবেলা মিমি ও সুফলা রানী প্রমুখ।