কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
কম জমিতে বেশি ফসল উৎপাদনের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতীয় ফসল সম্প্রসারণ ও লাভজনক শস্য আবাদের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তাগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুন নবী মজুমদারের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিমল চন্দ্র সোম, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা আলিফ হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারের মূল লক্ষ হচ্ছে ফসল উৎপাদন বাড়ানো। এজন্য কীভাবে একই জমিতে বেশি ফলন ফলানো যায় সে বিষয়ে জানতে হবে। ফসল উৎপাদন বাড়াতে হলে আমাদের আধুনিক বিজ্ঞান সম্মত প্রযুক্তিতে যেতে হবে। এক্ষেত্রে বিনা উদ্ভাদিত ফসলগুলো উৎপাদন করতে পারি। বিনার ধান, বাদাম, তিল সহ বিভিন্ন ফসল অধিক ফলনশীল। আমরা গত এক বছরে ৫ হাজার কোটি টাকার তেল আমদানি খরচ সাশ্রয় করেছি। আগামী বছর ১৫ হাজার কোটি টাকা খরচ কমাতে হবে।