শেখ রাসেলের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫২ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকেল ৪ টায় শহরে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান।
এ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, কবি রুনা লেইস প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
এ ছাড়াও শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৯ অক্টোবর রচনা প্রতিযোগিতা ও ২০ অক্টোবর আলোচনা সভা এবং বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
জেলা ছাত্রলীগ
মঙ্গলবার রাতে শহরের উকিল পাড়া পয়েন্টে কেক কেটে শেখ রাসেলে’র জন্মদিন পালন করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, সহ সভাপতি মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম শিপু, প্রচার সম্পাদক তানজিলুল রহমান তানজিল, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রিপন মিয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শুভ দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক মনসুর আহমদ, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহ আদনান,  উপ মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আবুল হাসনাত মো. কাওছার, ছাত্র বৃত্তি সম্পাদক রাহুল পূরকায়স্থ, সাহিত্য বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টুকু, সহ সম্পাদক ফয়জুল ইসলাম সুমন, সুনমাগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জেলা ছাত্রলীগের সদস্য মাজেদ আহমদ, শাহাজুল কাজী, আফসার আজিজ পাঠান, সৈকত ইসলাম, ইজাজ মুবিন, পৌর ছাত্রলীগ নেতা তাফসিরুল ইসলামসহ জেলা-উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)
তাহিরপুর
তাহিরপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় পতাকা অংকন, হামদ নাত, কবিতা আবৃত্তি ও জাতীয় সংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন তাহিরপুর মডেল রিসোর্স সেন্টারে ফিল্ড সুপাভাইজার মাও হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অ্যাড শফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তাহিরপুর প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম।
জগন্নাথপুর
মঙ্গলবার দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দলের সহ সভাপতি আব্দুল খাইয়ুম মশাহিদ, আব্দুল মালেক, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দ্বিপাল কান্তি দে, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সালেহ আহমদ,  প্রচার সম্পাদক আজহারুল হক ভূঁইয়া শিশু, সহ প্রচার সম্পাদক আব্দুল বারিক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী নজরুল ইসলাম, সদস্য নীলেন্দু গোপ প্রমুখ।