সু.খবর ডেস্ক
বিপিএলের প্রথম দিনটা কেড়ে নিল বৃষ্টি! প্রকৃতির কাছে সবাই অসহায় মিরপুরে শুক্রবার সেটা আবারও প্রমাণিত হলো। হাজার-দশেক দর্শক এসেছিলেন মাশরাফি-আফ্রিদিদের খেলা দেখতে; কিন্তু বেরসিক বৃষ্টি বাগড়ায় সে আশায় গুড়ে বালি!
দুপুরের পর থেকেই মিরপুরের উইকেট ঢাকা। কুমিল্লা-রাজশাহীর প্রথম ম্যাচ পণ্ড হওয়ার পর অল্প সময়ের জন্য বৃষ্টি থামে। কিন্তু উইকেট থেকে কভার সরাতে না সরাতে আবারও শুরু হয় বৃষ্টি। এর ফলে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের ম্যাচটাও পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত রাজশাহী কিংসের ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।
শনিবারও দুটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। দুপুর ২টায় মুশফিকুর রহিমের বরিশাল বুলসের প্রতিপক্ষ তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। আর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মাশরাফির কুমিল্লা খেলবে সাকিবের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে।
- জেলহত্যা দিবসে শহরে বিভক্ত কর্মসূচি
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের সহোদরা (৩)


