ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর কিশোর শ্রমিক রিয়াদকে হত্যাকারী হোটেল মালিক আরিফুল ইসলাম সোহেলকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুলাউড়া হোটেল শ্রমকি ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক
ইউনিয়নের কুলাউড়া উপজেলা কমিটির উদ্যোগে নেতাকর্মীরা কুলাউড়া ডাক বাংলো মাঠে জমায়েত হয়ে এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি দক্ষিণবাজার, উত্তরবাজার, স্টেশন রোড প্রদক্ষিণ করে চৌমুহনা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল।
হোটেল শ্রমিকনেতা মো. আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি সোহেল আহমদ, হোটেল শ্রমকি ইউনিয়নের সাবেক জেলা সভাপতি আবুল কালাম, কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গিয়াস মিয়া, হাসান মিয়া, শরীফ হোসেন, শামীম আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন কিশোর হোটেল শ্রমকি রিয়াদের হত্যাকারীকে দীর্ঘ এক বছরেও পুলিশ গ্রেফতার করেনি। গত বছর ২৭ অক্টোবর গভীর রাতে ঢাকার মতিঝিলের ঘরোয়া হোটেলের মালিক আরিফুল ইসলাম সোহেল তারই প্রতিষ্ঠানে কর্মরত কিশোর শ্রমিক রিযাদকে গুলি করে নির্মমভাবে খুন করে। এরপর থেকে সারাদেশের হোটেল শ্রমিকরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রমা করে আসছে। হোটেল শ্রমিকরা স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। খুনী সোহেল ক্ষমতাশীন দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ গ্রেফতারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
সমাবেশ থেকে কিশোর হোটেল শ্রমিক রিয়াদের খুনী সোহেলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি


