জগন্নাথপুরে এসিল্যান্ডের বিদায় সংবর্ধনা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
সংবর্ধিত অতিথি ছাড়া আরও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শাহজালাল মহাবিদ্যালয় প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন, সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নূর আলী, ভূমি অফিসের সহকারী করুণা দাশ, নুরুল হক, আব্দুল বাছিত, আব্দুল আউয়াল প্রমুখ।