তাহিরপুরে মুকুটের নির্বাচনী মতবিনিময়

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের নূরুল হুদা মুকুট তাহিরপুরে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার তাহিরপুর সদর, বালিজুড়ি ,বড়দল দক্ষিণ, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে এই    
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলীর সভাপতিত্বে সাংবাদিক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বাবরুল হাসান বাবলু, ব্যবসায়ী রতন গাঙ্গুলী, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুছিহুর রহমান মিলন, মতিউর রহমান মতি, সুহেল মিয়া, বাবুল মিয়া, বুলবুল আহমদ, মল্লিকা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ৪ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সদস্য সদস্যাগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের শুরুতে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য মাফিক মুরাদ ও গীতা পাঠ করেন ইউপি সদস্যা বিউটি রানী তালুকদার।