স্টাফ রিপোর্টার
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মরমি সাধক হাসন রাজার পৌত্র সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ প্রাক্তন এমএনএ দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরীর ৩৪তম মৃত্যুবাষির্কী আজ ৩ ডিসেম্বর। ১৯৮২ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।
দেওয়ান ওবায়দুর রেজা চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময় সুনামগঞ্জের সর্বদলীয় স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আহবায়ক এবং বালাট সাব-সেক্টরের বেসামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৫ সাল থেকে একাধারে ১২বছর সুনামগঞ্জ
পৌরসভার চেয়ারম্যান ছিলেন। ১৯৬৯ সালে আওয়ামী লীগে যোগ দেন এবং দীর্ঘদিন সুনামগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের (এমএনএ) সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সনে তিনি গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
- কূয়া’র পানি পান করছেন হাসাউড়ায় ৬শত পরিবার
- সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি আমাদের বেগম রোকেয়া-২


