যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বঙ্গবন্ধু সৈনিকলীগের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
মানববতা বিরোধী জামায়াত শিবিরসহ সকল যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখা আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে জেলা ও          
বিভিন্ন উপজেলা সৈনিকলীগের নেতাকর্মীরা অংশ নেন।
জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরীর সঞ্চলনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সানি, জেলা বাস্তুহারা লীগের সাধারণ সম্পাদক তারেক আহমদ, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক  আব্দুল জলিল তালুকদার, সমাজসেবা বিষয়ক সম্পাদক মইনুদ্দিন আহমদ, সিনিয়র সদস্য জাফর আলী, রোমান মিয়া, সদর উপজেলা শাখার সভাপতি এম নোমান হাসান খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফি আমহদ ফায়িম  ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল ইসলাম তাজুল প্রমুখ।
বক্তারা অবিলম্বে দেশের জামায়াত শিবিরের সকল মানববতা বিরোধী যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।