দিরাইয়ে ইমনের গণসংযোগ

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন সোমবার দিরাই পৌরসভা, সরমঙ্গল, তাড়ল ও কুলঞ্জ ইউনিয়নে গণসংযোগ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক          করুনা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সদস্য প্রার্থী অ্যাড. সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, শেখুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সংরক্ষিত নারী আসনের প্রার্থী রাজরানী চক্রবর্তী, যুবলীগ নেতা লালন মিয়া, হাজী মুকুল, সারোয়ার আহমেদ, মোহন চৌধুরী, রায়হান মিয়া, ময়না মিয়া, ছাত্রলীগ নেতা সায়েল চৌধুরী, উজ্জল মিয়া, রাজীব রায়, উজ্জল চৌধুরী, মান্না তালুকদার লিমন প্রমুখ।