স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকটের মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল। সোমবার দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা
করেছেন তিনি।
সোমবার দুপুরে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হুসেন আহমদ রাসেলের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইয়ুব বখত জগলুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকত, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফুল মিয়া, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আলী, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক।
এছাড়া ও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, কুরবাননগর ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, মোল্লাপাড়া ইউপি সদস্য হাবিবুর রহমান, রঙ্গারচর ইউপি সদস্য জহিরুল হক, গৌরারং ইউপি সদস্য মমিন মিয়া, কাঠইর ইউপি সদস্য ফরিদ মিয়া, মহনপুর ইউপি সদস্য ইকবাল হোসেন, জাহাঙ্গীর নগর ইউপি সদস্য নজরুল ইসলাম মানিক, লক্ষণশ্রী ইউপি সদস্য ফখরুল আহমদ, রঙ্গারচর ইউপি মহিলা সদস্য মোছা. জাহানারা বেগম, সুরমা ইউপি মহিলা সদস্য স্বাধীনা বেগম প্রমুখ।


