জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সেরুলের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার
জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহ আলম সেরুলের পিতা মো. গোল আহমদ ওরফে লাল মিয়া (১১৫) আর নেই। শহরতলীর পূর্ব ইব্রাহীমপুর গ্রামের নিজ বাড়িতে মঙ্গলবার রাত পৌনে ২ টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫      ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
ওইদিন বাদ আছর পূর্ব ইব্রাহীমপুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আগামী শনিবার বাদ জোহর নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন ছেলে শাহ আলম সেরুল।