স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মতুর্জা খান আর নেই। (ইন্না……..রাজেউন)। শুক্রবার রাত সাড়ে দশ ঘটিকায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি বড়দল নতুন হাটি গ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে। আব্দুল মান্নান খানের ৬ ছেলে ৩ মেয়ের মধ্যে বয়সে তাঁর অবস্থান তৃতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
শনিবার নিজে গ্রামের সামনের মাঠে দুপুর ২টায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সৎ, দক্ষ ও দায়িত্ববান এই শিক্ষকের জানাজায় তাহিরপুর উপজেলাসহ দুরদুরান্তথেকে এসে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। জানাজার পরপরই বড়দল নতুনহাটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহর আলী, তাহিরপুর উপজেলা প্রাথমিক সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন।


