হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬’র ফল প্রকাশ করা হয়েছে। শনিবার হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ অণীশ বাপ্পু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ফলাফল জানানো হয়। এই মেধাবৃত্তি পরীক্ষায় পৌর এলাকার ১৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ‘এ’ গ্রেডে
৮ জন, ‘বি’ গ্রেডে ১০ জন, ‘সি’ গ্রেডে ১০ জন এবং ‘ডি’ গ্রেডে (বিশেষ) ৭ জন সহ মোট ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। সর্বোচ্চ নম্বর পেয়ে এ গ্রেড এবং ১ম স্থান অর্জন করেছে আদর্শ শিশু শিক্ষা নিকেতনের শিক্ষার্থী ফারিহা জান্নাত সাফা। রোল নং ১৪৫ , পিতার নাম মো: সিদ্দিক আলী এবং মাতার নাম ঃ শাহানারা বেগম। বৃত্তি প্রদানের তারিখ ও সময় পত্রিকার মাধ্যমে জানানো হবে। মেধাক্রম অনুয়ায়ী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের রোল নম্বর (গ্রেড ঃ এ ) মোট ৮ জন রোল নম্বর ঃ ১৪৫, ৫৯,৭৫,১২৪,৫৩,৭,৪৫ ও ৫৮। (গ্রেড ঃ বি ) মোট ১০ জন রোল নম্বর ঃ ২০,১৪৩,১৫৪,১৪৪,৪৪,৮৩, ৬৭, ২২৯, ১৯ ও ১৬১ । (গ্রেড ঃ সি ) মোট ১০ জন রোল নম্বর ঃ ১৯৬,১৮, ৩৬, ১৩৫, ১২৫, ২৩৭, ১৭৮, ৮২, ৬৮ ও ৪৮। (গ্রেড ঃ ডি-বিশেষ ) মোট ৭ জন রোল নম্বর ঃ ১৭০, ৫৭, ২৩, ৩৪, ১৫৭, ৮৫ ও ৫। উল্লেখ্য গত ৯ ডিসেম্বর ২০১৬ শুক্রবার ড্যাফডিল কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত ‘হরিচরণ দাশ তালুকদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬’ প্রথম বারের মতো শুধুমাত্র ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)


