স্টাফ রিপোর্টার
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস জানান, আওয়ামী লীগ সভানেত্রীকে অভিনন্দন জানিয়ে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবিরের একটি রঙ্গিন পোস্টার শহরের দেওয়ালে সাঁটানো থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে’।


