স্টাফ রিপোর্টার
আজ ইব্রাহীমপুর গ্রামবাসীর উদ্যোগে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। দুপুর ২ ঘটিকা হতে মধ্যরাত পর্যন্ত দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন। এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন ড. মুফতি সাইয়্যিদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী, জৈন্তাপুরী, ঢাকা।
প্রধান বক্তার বক্তব্য রাখবেন মাও. রফিকুল ইসলাম তানজীম, ঢাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন সিলেট কোম্পানীগঞ্জের মাও. জয়নাল আবেদীন, স্থানীয় মাও. শামছুল হুদা, ইব্রাহীমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাও. হরমুজ আলী। এতে সভাপতিত্ব করবেন মসজিদের মুতাওয়াল্লী আকিকুর রহমান ও সাবেক মুতাওয়াল্লী হাজী মুহিবুর রহমান। উক্ত ওয়াজ মাহফিলে সর্বস্তরের মানুষ শরীক হতে ওয়াজ পরিচালনা কমিটির সভাপতি আঃ ছুবান রানা মিয়া অনুরোধ জানিয়েছেন।


