আওয়ামী লীগের যৌথসভা আজ

সু.খবর ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচী সফল করার লক্ষে আজ বিকেল তিনটায় কেন্দ্রিয় কমিটির সঙ্গে ঢাকার আশে পাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে বুধবার বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে এ যৌথসভা অনুষ্ঠিত হবে।
এতে আরো বলা হয়, সভায় ঢাকার পার্শ্ববর্তী জেলা ও উপজেলাসমূহের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।