এক ভোটে বিজয়ী

ধর্মপাশা প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৩নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী শামীম আহম্মেদ মুরাদ তালা প্রতীক নিয়ে এক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী জুবায়ের পাশা হিমু বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন এবং শামীম আহম্মেদ মুরাদ ৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবাচিত হয়েছেন।
বুধবার সকাল নয়টায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর সোয়া বারটায় শেষ হয়ে যায়। ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৭জন। দুপুর দুইটায় ভোট গণনা শেষে সদস্য পদে শামীম আহম্মেদ মুরাদকে এক ভোটে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
জনতা মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু এর সত্যতা নিশ্চিত করেছেন।