কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সাত দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় শহরের উকিল পাড়ার প্রেসক্লাব প্রাঙ্গণে একর্মসূচি পালিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক ঘোষের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. স্বপন কুমার দেব, সভাপতি মন্ডলীর সদস্য অভিজিৎ চৌধুরী বিজিত ও অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রাধাকান্ত সূত্রধর। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দেবব্রত দাস, বিমল বণিক, স্বপন দাস, চন্দন রায়, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ প্রমুখ।
(প্রেস বিজ্ঞপ্তি)

