স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক ও সদরের নতুন ইউএনও’র যোগদান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পদে যোগদান করেছেন বাবর আলী মীর ও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন বেগম ইসরাত জাহান। মঙ্গলবার জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ দুই কর্মকর্তা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের কাছে যোগদানপত্র পেশ করেন। তাঁদেরকে বরণ করে নেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও অতিরিক্ত জেলা   প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। বাবর আলী মীর মাদারীপুর জেলা থেকে বদলী হয়ে সুনামগঞ্জে এসেছেন। তিনি মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। বেগম ইসরাত জাহান সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এসেছেন।