জামালগঞ্জ অফিস
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে জনপ্রতিনিধি ও জনগণের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে ফেনারবাঁক ইউপির অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইফ উল্লাহ।
সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য দীপক কুমার তালুকদার, অজিত কুমার সরকার, আলী আহমেদ, ইয়াছিন মিয়া, কেএম আব্দুর রহিম,মোশারফ হোসেন,রফিকুল ইসলঅম রানা,মিল্টন সরকার, ইউপি সদস্যা সেজু আক্তার, নুরে জান্নাত লিপি, আক্তার বানু, সমাজ সেবক রিয়াজ উদ্দিন, গৃহিনী হামিদা, সমাজকর্মী দুলেনা আক্তার, অপু,আসাদ চৌধুরী, আব্দুল খালেক, ব্যবসায়ী উসমান,কৃষক সদর আলী প্রমুখ।


