ধর্মপাশায় কীটনাশক পানে যুবকের মৃত্যু

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের গোপীনগর গ্রামে কীটনাশক পানে শৈলেন সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কীটনাশক জাতীয় বিষ পান করে সে আত্মহত্যা  করে। জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে       শৈলেন সরকার (৩২) বাড়ি থেকে বের হয়। স্থানীয় লোকজন সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির পাশে শ্মশান ঘাটের কাছে অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল এগারটার দিকে শৈলেন সরকারকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ওয়াছি উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক জাতীয় বিষ পানে তাঁর মৃত্যু হয়েছে।