দ. সুনামগঞ্জ অফিস
জেলা পরিষদ নির্বাচনে ভোটের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ এনে জনপ্রতিনিধিদের হুমকি দেওয়া ও শারীরিক নির্যাতন করায় দক্ষিণ সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার সকল চেয়ারম্যানবৃন্দ।
মঙ্গলবার বিকালে
উপজেলার শান্তিগঞ্জ বাজার সমবায় মার্কেটের অস্থায়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যানবৃন্দ। সম্মেলনে সকল চেয়ারম্যানদের পক্ষে এ সংক্রান্ত লিখিত বক্তব্য পাঠ করে শুনান উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে কিছু সংখ্যক পরাজিত সদস্য প্রার্থী তাদের পরাজয় মেনে নিতে না পেরে জেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের উপর টাকা নেওয়ার মিথ্যা অভিযোগ তুলছে। এমনকি তাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করা হচ্ছে।’
লিখিত বক্তব্যে সোমবার বিশম্ভরপুর উপজেলায় দুইজন সদস্যের উপর শারীরিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করে এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। লিখিত বক্তব্যে চেয়ারম্যান ও সদস্যের উপর এ রকম মিথ্যা, বানোয়াট এবং অনাকাঙ্খিত অভিযোগ থেকে কিছু পরাজিত প্রার্থীদের দূরে থাকার অনুরোধ জানানো হয়। এভাবে যদি জনপ্রতিনিধিদের লাঞ্ছিত করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান সংবাদ সম্মেলনে উপস্থিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দরগাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর কালাম, ইউনিয়ন পরিষদ সদস্য ইকবাল হোসেন, তারা মিয়া, আশরাফ মিয়া, মুহিবুর রহমান, পুষ্পা বেগম ও রওশন আলী প্রমুখ।
- ধর্মপাশায় কীটনাশক পানে যুবকের মৃত্যু
- সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ সিলেট ও হবিগঞ্জের মেয়রের জামিন আপিলে বহাল


