স্টাফ রিপোর্টার
জেলা উন্নয়ন মেলার ২য় দিনেও বিভিন্ন স্টলে ছিল মানুষের উপচেপড়া ভীড়। এরমধ্যে মেলার সবচেয়ে বড় স্টল ‘ব্যাংকিং উইন্ডো’তে, পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের স্টলে, স্বাস্থ্য বিভাগের স্টলে, সমাজসেবার স্টলে,
এলজিইডি’র স্টলে, জনস্বাস্থ্য প্রকৌশলের স্টলসহ আরও কয়েকটি স্টলে ছিল সেবা নিতে আসা মানুষের ভিড়। তবে সেবা নিতে আসা মানুষের বেশি ভিড় ছিল ‘ব্যাংকিং উইন্ডো’ তে। এই স্টলে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি অগ্রণী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্র্যাক ব্যাংক লি., ডাচ্ বাংলা ব্যাংক লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ, জনতা ব্যাংক লি., প্রাইম ব্যাংক, কর্মস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, মার্কেনটাইল ব্যাংক, রূপালী ব্যাংক লি., ন্যাশনাল ব্যাংক, সোনালী ব্যাংক লি., পূবালী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের সেবার বিষয়ে ধারণা দিচ্ছেন।


