দিরাই প্রতিনিধি
দিরাইয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) ছুরত আলমকে পদোন্নতিজনিত বদলি উপলক্ষে দিরাই থানা পুলিশের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে থানা
কমপ্লেক্সে থানার ওসি আব্দুল জলিলের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হুসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব-নিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) বেলায়েত হুসেন লস্কর। আরো বক্তব্য রাখেন এসআই শাহ আলম, কাজল চন্দ্র বণিক, সামছুল হক, মেহেদী হাসান, ইসমাঈল হোসেন প্রমুখ। পরে সংবর্ধিত অতিথি ছুরত আলমকেকে থানা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিগণ।


