ছাতক প্রতিনিধি
ছাতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এক বিশেষ অভিযানে সাড়ে ৩ লক্ষাধিক টাকা মুল্যের ৪শ’ ৭১ বোতল ভারতীয় মদের চালান আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রাম থেকে ভারতীয় মদসহ বিক্রেতা এখলাছ মিয়াকে আটক করা হয়। সে দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত বশর উদ্দিনের পূত্র। গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর শোয়েব আহমদ চৌধুরীর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল দক্ষিণ গনেশপুর গ্রামে অভিযান চালায়। এসময় মদ বিক্রেতা এখলাছ মিয়াকে আটক ও ভারতীয় ২শ’৬২বোতল অফিসার্স চয়েজ, ৮৬ বোতল নাম্বার ওয়ান ম্যাকডুয়েল, ৯৫ বোতল এসি ব্ল্যাক ও ২৮ বোতল ক্যানজাতীয় বিয়ার উদ্ধার করা হয়। মদের চালান আটকের খবরে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় পরিদর্শন করেন। এ ব্যাপারে মদ বিক্রেতা এখলাছ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ইন্সপেক্টর শোয়েব আহমদ চৌধুরী জানান, এখলাছ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে ছাতক থানায় একাধিক মামলা রয়েছে।
- বিশ্বম্ভরপুরে ভোজন রশিকের খোঁজে রুটি খাওয়ার প্রতিযোগিতা
- পূর্ব ইব্রাহীমপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন


