ছাতক প্রতিনিধি
ছাতকে এক সপ্তাহ ধরে রুবেনা বেগম নামের এক ওমান প্রবাসীর স্ত্রী নিখোঁজ রয়েছে। গত ১২ জানুয়ারী স্বামীর বাড়ি থেকে রুবেনা বেগম নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি স্বজনরা। রোমানা বেগম উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের হাতধনালী গ্রামের ওমান প্রবাসী সুমন মিয়ার স্ত্রী। এ ঘটনায় গত বুধবার রাতে সানাজুল মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করেছে।
জানা যায়, প্রায় এক বছর পূর্বে দক্ষিণ খুরমা ইউনিয়নের হাদনালী গ্রামের গোলাম সবুরের পূত্র ওমান প্রবাসী সুমন মিয়ার সাথে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হারিছ আলীর কন্যা রুবেনা বেগমের বিয়ে হয়। বিয়ের প্রায় দু’ মাস পর সুমন মিয়া তার নিজ কর্মস্থল ওমানে ফিরে যান। এখনো তিনি ওমানেই অবস্থান করছেন। গত ১২ জানুয়ারী সকালে সুমনের বাড়ীর লোকজনের মতে, শিশু কন্যা আমিনা বেগমকে শয়ন কক্ষের বিছানায় রেখে রুবেনা বেগম নিখোঁজ হয়। এ ঘটনার খবর চারদিকে জানাজানি হলে রুবেনার চাচা আব্দুল মতলিব ঘটনার পরদিন ছাতক থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশ তদন্ত করতে গিয়ে সুমনের ভাগিনা সানাজুল মিয়াকে গত বুধবার রাতে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলেও রুবেনা বেগমের কোন সন্ধান সে দিতে পারেনি। ছাতক থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, রুবেনার নিঁেখাজ হওয়ার বিষয়টি রহস্যজনক। এ ঘটনায় রুবেনার স্বামী সুমনের ভাগিনাকে সানাজুলকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও রুবেনার সঠিক সন্ধান পাওয়া যায়নি। আশা করছি দ্রুতই নিখোঁজ হওয়া রুবেনার ঘটনাটির রহস্য উদঘাটিত হবে।
- ষোলঘর জুনিয়র সুপার লীগে চ্যাম্পিয়ন ষোলঘর সিক্সার
- দিরাই প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ


