লন্ডন-বাংলা প্রেসক্লাবের নির্বাচন নাহাস সভাপতি, জোবায়ের সেক্রেটারী, মাসুম ট্রেজারার

মতিয়ার চৌধুরী, লন্ডন
২৯ জানুয়ারী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনবাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে এতে ২০১৭-২০১৮ সালের জন্যে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিডিনিউজ টুয়েন্টিফোরের লন্ডন প্রতিনিধি ও সাপ্তাহিক জনমতের প্রধান সম্পাদক প্রবীণ সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সেক্রেটারি চ্যানেল এসটিভির চীফ রিপোর্টার মোহাম্মদ জোবায়ের ও ইকরা বাংলাটিভির ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ   
মাসুম ট্রেজারার নির্বাচিত হয়েছে। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক মাহবুব রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি মুসলিম উইকলী সম্পাদক মোহাম্মদ সোবহান, কমিউনিকেশন সেক্রেটারি বাংলাটিভির চীফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারী চ্যানেল এস টিভির রিপোর্টার ইব্রাহিম খলিল, ইনফরমেশন সেক্রেটারী বাংলাপোষ্টের নিউজ এডিটর সালেহ আহমদ, ইভেন্ট এন্ড ফ্যাসেলিটিস সেক্রেটারী তওহিদ আহমদ।
এছাড়া ছয়জন সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন যারা তারা হলেন মোহাম্মদ ইমরাম আহমদ সাপ্তাহিক জনমত, রুপি আমিন বাংলাটিভি, আমিরুল চৌধুরী সাপ্তাহিক জনমত, হাবিবুর রহমান চ্যানেল এসটিভি, পলি সুলতানা (পরি রহমান,) নতুনদিন অনলাইন এবং মোহাম্মদ রহমত আলী মাসিক দর্পন। এখানে উল্লেখ্য যে ১৫টি পদের বিপরিতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর থেকে নাহাস মিলটন-মাসুম প্যানেলে প্রেসিডেন্ট-ট্রেজারার ভাইস প্রেসিডেন্ট সহ ১১টি পদে জয়লাভ করে অন্য দিকে এমাদ জোবায়ের তাইছির মাহমুদ প্যানের সেক্রেটারি, ট্রেনিং এন্ড রিসার্স সেক্রেটারিসহ দু’টি সদস্য পদে বিজয়ী হন।
উল্লেখ্য, যে মোট ৩২২জন ভোটারের মধ্যে ৩১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, ইষ্ট লন্ডনের ইমপ্রেশেন ভ্যানুতে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান এমবিই, বজলুর রশিদ এমবিই ও মোহাম্মদ হাবিবুর রহমান। এই নির্বাচন প্রত্যক্ষ করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ সেন্টারটি পরিণত হয় বাঙালিদের মিলন মেলায়।