দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় অটোটেম্পু, অটোরিক্স্রা, বেবিটেক্স্রী শ্রমিক ইউনিয়নের অন্তর্ভূক্ত উপ-পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌর সদরের বাসস্টেশনে সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দুলাল’র পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়নের সভাপতি পৌর কাউন্সিলর সবুজ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ তুহিন, শ্রমিক নেতা রেনু মিয়া, কল্যান দাস, আনোয়ার হোসেন, তাহের মিয়া, বাপ্পু মিয়া, মুকিত মিয়া প্রমুখ। সভায় দিরাই থেকে ৪টি রোডে পরিচালিত গাড়ীর শ্রমিকরা অংশ গ্রহণ করেন।


