জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন আজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১ম পর্বে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচনের পর ২য় পর্বে বিকাল ৩ টায় কমলগঞ্জ উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনডিএফ-এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনডিএফ সিলেট মহানগর কমিটির যুগ্ম-আহবায়ক অ্যাড. জাহাঙ্গীর আলম ও মৌলভীবাজার জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি নুরুল হুদা সালেহ।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন, ফ্রন্টভূক্ত সংগঠনসমুহের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি


