সদ্য সমাপ্ত মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদর উপজেলা কমিটির ১ম সভা থেকে মহান মে দিবসে স্ববেতন সর্বাতœক ছুটি, হোটেল সেক্টরে মজুরি বোর্ডেও মাধ্যমে বর্তমান বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনির দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।
১ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সভাপতি মো. ছুফি মিয়া।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট ২৩০৫-এর মোঃ মোস্তফা কামাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়ন সদর উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ কবির মিয়া ও মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ সুবেল, কোষাধ্যক্ষ শিপন বকস, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ সদস্য বান আহমদ, সালে আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণী ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশের সর্বস্তরের সরকারীÑবেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও আমরা হোটেল শ্রমিকরা এই সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছি। আমাদের চাকরীর যেমন নেই নিশ্চয়তা, তেমনই বাচাঁর মত মত মজুরি ও কাজ শেষে অনেক ক্ষেত্রে মজুরিরও নিশ্চয়তা নেই। এমন কি মালিকরা সরকার ঘোষিত নি¤œতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের লিখিত চুক্তি করলেও তা কার্যকর করেননি। বর্তমানে আমরা যে মজুরি পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে মাসের ১০ দিন চলাও দায়। এমতবস্থায় শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম ভিন্ন দাবি আদায়ের বিকল্প পথ নেই। সভায় আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৫ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর ৭ম জাতীয় সম্মেলন সফল করার প্রেক্ষিতে সর্বাত্মক ভূমিকা গ্রহণ ও শহরের বিভিন্ন এলাকায় হোটেল শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক কমিটি গঠন করার সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি


