স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তে ১৬১ বোতল ভারতীয় মদ আটক করেছে বিজিবি সদস্যরা।
জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় লাউড়েরগড় বিজিবি সদস্যরা ১২০৫নং পিলারের ২শগজ বাংলাদেশের অভ্যান্তরে মুকসেদপুর নামক স্থান থেকে ৯১ বোতল সুবেদার এমদাদুল হক এবং চানপুর বিওপির বিজিবি সদস্যরা ১২০২/৭ নং পিলারের ১হাজার গজ বাংলাদেশের অভ্যান্তরে বারেকের টিলা নামক স্থান েেথকে ২৫ বোতল অফিসার চয়েস আটক করে।
অভিযানে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলে পরিত্যক্ত অবস্থায় ১৬১ বোতল ভারতীয় অফিসার চয়েস আটক করা হয়।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


