৬৫ তে ২১

মাহবুবুল হাছান শাহীন
তারপর,
ধীরে ধীরে প্রৌঢ়ত্বের শুরু
মনুষ্য মনের মৃত্যু
ঝকঝকে পৃথিবী থেকে
বিদায়ের দেখানো পথে
ধীরে ধীরে হেঁটে চলা
বয়সের হিসাবে খুব একটা বেশি নয়
অথবা শতবর্ষী
পৃথিবী নামক গ্রহ থেকে,
মহাকালের গর্ভে হারিয়ে যাওয়া।
কিন্তু আবার নতুনের শুরু
প্রতি মুহূর্তে যৌবনের দৃপ্ত বলিয়ান
যেখানে ৫২ তে হারিয়েছি
রফিক, বরকত, সালাম, জব্বার
আমাদের প্রেরণার প্রথম তারাদের।
হারিয়ে যেতে দেব না কখনও।
প্রতিজন বেঁচে থাকুক
কাল থেকে কালান্তর
যৌবনের বন্ধনে আবদ্ধ থাকবে আজীবন
বাঙালি,
      বাংলা ভাষা।