জেলা জাসদের সভা

আগামী ১১ মাচ সোহরাওয়াদী উদ্যানে জাসদের সমাবেশ সফল করার লক্ষে জেলা জাসদের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উকিল পাড়ায় জাসদের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক নাদের আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সাংগঠনিক সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, যুক্তরাজ্যে জাসদের সাবেক  
অর্থ সম্পাদক আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম নূর, জেলা জাসদের যুগ্ম সম্পাদক মাহিন হোসেন, নুর হোসেন, মিঠু রায়, বিদ্যুৎ দে, আমীনুল ইসলাম আমিন। সভা পরিচালনা করেন জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর আহমদ। প্রেস বিজ্ঞপ্তি