স্টাফ রিপোর্টার
আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৫টি আসনের প্রার্থীর তালিকা ও বিভিন্ন উপজেলা সংগঠনকে শক্তিশালী করার লক্ষে জেলা জাতীয় পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উকিলপাড়াস্থ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতির নিজস্ব ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক আ ন ম কণা মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, জেলা জাপার সাবেক
সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সামছু, যুগ্ম সম্পাদক এইচএম জাহের আলী, জেলা যুব সংহতির যুগ্ম আহব্বায়ক গোলাম হোসেন অভি, মো. সামসুজ্জামান, জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচএম ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা জাপার সভাপতি নজির হোসেন, সাধারণ সম্পাদক শামসুল হুদা, দক্ষিণ সুনামগঞ্জ জাপার সভাপতি হারুন মিয়া, ছাতক জাপার সভাপতি আবু লেইচ কাহার, শাল্লা উপজেলা জাপার সভাপতি কালী পদ প্রমুখ।
তবে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি আহবায়ক সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ্ শহরের বাহিরে থাকায় আলোচনা সভায় কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি।


