আল আমিন
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দুষ্ট চক্র থেকে অব্যাহত উন্নয়ন যাত্রাকে রক্ষা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগাছা নেতাদের কবল থেকে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কর্মীদের সতর্ক থাকতে হবে। সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার বিকেল ৪ টায় ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শীতে সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ও জার্মান বাংলাদেশ টেকনিক্যাল কলেজের ভিত্তি স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জার্মানের শিল্পপতি সুরুজ আলী মোজাহিদ’র সভাপতিত্ব ও আরহী আনচার, সীমানা শীলা ও শামীম আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাবেক সংসদ সদস্য আসাদুর খন্দকার লাইজু, জার্মান চক্ষু বিশেষজ্ঞ ডা. মুরাদ চিল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া অলিদ, লন্ডন প্রভাসী সৈয়দ দুলাল, গীতিকার দেওয়ান আশফাক, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, হলেন প্রভাসী ফয়সল আহমদ, এ্যাড. শামীম আহমদ, দোলারবাজার ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়া, ছাতক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ মাষ্টার, সৈয়দপুর সারপাড়া ইউপি চেয়ারম্যান তৈয়ব মিয়া কামলী, দোলারবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুরুজ আলী মোজাহিদ তাঁর স্বপ্নের প্রতিষ্ঠানগুলো গড়ার উদ্দেশ্যের কথা জানিয়ে বলেন,‘আমার মনে হয়েছে টেকসই উন্নয়ন মানেই এলাকাকে শিক্ষা-দীক্ষায় এগিয়ে নেওয়া। এজন্যই আমার জার্মান প্রবাসী বন্ধুদের সহযোগিতায় সালেহা খাতুন কুর্শী উচ্চ বিদ্যালয় ২০০৫ সালে প্রতিষ্ঠা করেছি। এখন এই স্থানেই আমরা করবো জার্মান-বাংলাদেশ টেকনিক্যাল কলেজ।’
সুরুজ আলীর জার্মান প্রবাসী বন্ধু চিকিৎসক ডা. মুরাদ এই ধরণের উদ্যোগে সব সময় মোজাহিদকে সহযোগিতার আশ্বাস দেন।
শেষে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নতুন ভবন ও টেকনিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।


