দোয়ারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে র‌্যালি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া র’ সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.মউদুদুর রহমান খানের পরিচালনায় সভঅয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.রেনু মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ চৌধুরী রানা, মান্নারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা আজিজ, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারি, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. লুৎফুজ্জামান, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস প্রমুখ।