উলামা লীগের কর্মীসভা

সদরে ও ছাতকে আওয়ামী উলামা লীগের পৃথক কর্মীসভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় ছাতকের একটি আবাসিক হোটেলে সম্মেলন কক্ষে উপজেলা উলামা লীগ কর্মীসভা ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী।
উপজেলা সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আল-আমীন, সিলেট বিভাগীয় সমন্বয়ক শহীদুল ইসলাম নগরী।
এদিকে, সোমবার সকালে সুনামগঞ্জ শহরের একটি    হোটেলে অনুষ্ঠিত কর্মী সমাবেশে তাজুল ইসলাম তারেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা লীগের কেন্দ্রীয় সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি