শ্রীরামকৃষ্ণের আবির্ভাব উৎসবে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে নানা কর্মসূচির সাথে শতাধিক দরিদ্র নারী-পুরুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণ আশ্রমের দুর্গা মন্দির প্রাঙ্গণে দরিদ্রদের হাতে বস্ত্র তুলে দেন সুনামগঞ্জ শ্রীরামকৃষ্ণ আশ্রম প্রধান স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন, আশ্রমের পূজারি বিবেক বহ্মচারী, আশ্রম পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর পরিমল কান্তি দে,         
সহ সভাপতি অ্যাড. পরিতোষ রায়, সম্পাদক যোগেশ্বর দাশ, সারদা সংঘের সভাপতি প্রণতি রায়, জেলা বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, উপদেষ্টা বিপ্রেশ রায় বাপ্পী, সাধারণ সম্পাদক কার্তিক রায়, সুবিমল চক্রবর্তী চন্দন, দৈনিক আমদেরসময়ের জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার প্রমুখ।
এর আগে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি পরিমল কান্তি দে’র সভাপতিত্বে ও বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক রায়ের পরিচালনায় আলোচনা সভায় শান্তিমন্ত্র পাঠ করেন আশ্রমের পূজারি বিবেক বহ্মচারী, বক্তব্য রাখেন স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন, আশ্রম পরিচালনা কমিটির সম্পাদক যোগেশ্বর দাশ, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদের সভাপতি বিমান কান্তি রায় ও সাংগঠনিক সম্পাদক গৌরাঙ্গ চক্রবর্তী।
মঙ্গলবার শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ১৮২ তম আবির্ভাব তিথি উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ দিনব্যাপি আবির্ভাব উৎসব পালন করেন। ভোর ৫ টায় আশ্রম মন্দিরে মঙ্গলারতি ও প্রার্থনা হয়, সকাল ৮ টায় শ্রীরামকৃষ্ণ পূজা, কথামৃত পাঠ ও হোম যজ্ঞ, দুপুর ১২ টায় পুস্পাঞ্জলী প্রদান, দুপুর দেড় টায় দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ, দুপুর ২ টায় মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যা ৬ টায় দেশ ও মানব কল্যাণে সমবেত প্রার্থনা ও সন্ধ্যা ৭ টায় সঙ্গীতানুষ্ঠান হয়।