জগন্নাথপুর অফিস
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক
ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেছেন,‘নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। তাই উন্নয়নের জন্য নৌকাকে বিজয়ী করে জগন্নাথপুর উপজেলাকে এগিয়ে নিতে হবে।’
তিনি বলেন, নৌকা প্রতীকের বাহিরে গিয়ে যদি আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কোন নেতার সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে পূর্ব বুধরাইল শাহ সুফি মিয়া মার্কেট প্রাঙ্গণে নৌকা সমর্থনে এক পথসভায় উপরোক্ত কথা বলেন তিনি।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী লাল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় মানব বিষয়ক সম্পাদক শামীমা শাহরিয়ার, সৈয়দপুরÑশাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, বর্তমান পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী।
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা রুনু মিয়া, ফয়জুল মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন যুবলীগ নেতা শিশু মিয়া, রফু মিয়া, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, শাহিন মিয়া, রাসেল মিয়া, নজরুল ইসলাম, মামুন মিয়া প্রমুখ।


