দ. সুনামগঞ্জে জাম খোলা হাওর রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করার তাগিদ

দ. সুনামগঞ্জ প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জে দর্গাপাশা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের অধীনে জামখোলা হাওর উপ-প্রকল্পের মেরামত কাজের কয়েকটি বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির। রবিবার দুপুর ১২টায় উপজেলার জামখলা হাওর উপ-প্রকল্পের কয়েকটি বাঁধ পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বাঁধ মেরামত কাজে ধীরগতি দেখে পিআইআইসি সভাপতি, সেক্রেটারী ও পাউবো এসওকে      
দ্রতগতিতে কাজ শেষ করার জন্য তাগিদ দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুর উপজেলার এসডি লিংকন সরকার, এসও শহিদুল হক, ওয়ার্ক এসিস্টেন্ট মো. এমদাদুল হক, দর্গাপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির উদ্দীন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য আব্দুল হক, আবুল হাসান প্রমুখ।