স্টাফ রিপোর্টার
‘নারী-পুরুষে সমতায় উনয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হেসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা বেগম শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,‘নারীদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই। কর্মক্ষেত্রে নারীরা এখন পুরুষের চেয়ে পিছিয়ে নেই। কর্মক্ষেত্রে নারীর সফলতার গল্প ছড়িয়ে দিতে হবে গ্রামে গঞ্জে।
তাহলেই নারী অগ্রযাত্রার ধারা অব্যাহত থাকবে।’
টিপিং পয়েন্ট
টিপিং পয়েন্ট প্রকল্পের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়ারা শাম্মী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, টিপিং পয়েন্ট প্রকল্পের সম্বয়ক রওনক জাহান ও মনিটরিং অফিসার মামুন কাজী প্রমুখ।
কিশোরীদের ফুটবল প্রতিযোগিতা অংশ নেয় দিরাই একাদশ বনাম জামালগঞ্জ একাদশ। খেলার জামালগঞ্জ জয়ী হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য প্রযুক্তি) মো.শফিউল আলম, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
অধিকার
মানবাধিকার সংগঠন অধিকার জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর শহরের হাছননগরের একটি হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
মো: শহীদুর রহমান’র সভাপতিত্বে ও ফোকাল পারসন মুহাম্মদ আমিনুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ক্ষমা রাণী ভৌমিক, লাল মিয়া, আব্দুল মোছাব্বির, মহরম আলী, ইমরান হাসান, জহুর মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
- এমপি রতনের বাসায় হামলার মামলা-গ্রেফতারকৃত ৫ জনের ১ দিনের রিমান্ড মঞ্জুর
- অকেজো স্লুইস গেইট কৃষকের গলা কাঁটা


