ভোক্তা অধিকার অভিযানে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে সুনামগঞ্জ পৌর এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অসাস্থ্যকর পরিবেশ ও পণ্যের গায়ে মেয়াদ ও মূল্য না লেখার জন্য তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরিকে  ১০ হাজার, নোংরা পরিবেশ ও  খাবার ঢেকে না রাখার অপরাধে রাজধানী রেস্টুরেন্টকে ৫ হাজার  টাকা জরিমানা করা হয়।  
অভিযান পরিচালনা করেন  সহকারী পরিচালক         মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক তাশহীজ,  জেলা বাজার কর্মকর্তা আঃ খালেক  ও  সদর  থানার এস আই ফারুক ও পুলিশ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি